বীনা মালিকের ‘ডার্টি পিকচার’
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২০:৪৫
নগ্নতার জন্য একাধিকবার বলিউডে আলোচিত ও সমালোচিত হয়েছেন বীনা মালিক। তবে নিজের কাঙ্ক্ষিত জায়গাটা খুঁজে পেয়েছেন নগ্নতাকে পুঁজি করেই। অভিনয় করছেন ‘ফিফটি ফিফটি’তে। আবেদনময়ী, অন্তরঙ্গ এই চলচ্চিত্রে একাধিকবার বিবসনাও দেখা যাবে বীনা মালিককে। শুধু তাই নয়, সম্প্রতি বীনা ‘ডার্টি পিকচার’ শিরোনামের একটি কানাড়া চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। বিদ্যা বালান অভিনীত ‘ডার্টি পিকচার’ থেকেও এই চলচ্চিত্রে গল্প নাকি মানসম্মত। তবে বীনা এই চলচ্চিত্রে বিবসনা ও অন্তরঙ্গ হওয়ার একাধিক দৃশ্য খুঁজে পেয়েই অভিনয় করছেন বলে জানা যায়।