সিক্রেট সার্ভিস
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২০:৪৭
দেশ টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সিক্রেট সার্ভিস’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। এতে অভিনয় করেছেন—জামালউদ্দিন হোসেন, পীজুষ বন্দোপাধ্যায়, মিতা চৌধুরী, মামুনুর রশিদ, কেএস ফিরোজ, কল্যাণ, আরফান নিশো, সোহানা সাবা, তানভীর তনু, রিয়া, ফেরদৌসী মজুমদার, শাহরিয়ার শুভ প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, মাহিন ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে। সেখানে থাকা অবস্থাতেই খবর পায় তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। কিন্তু মাহিন প্রায় রাতে তার বাবাকে স্বপ্ন দেখে। বাবা এসে তার দিকে তাকিয়ে থাকে অপলক চোখে। তারপর ঘুরে চলে যায়। যাওয়ার সময় ঘাড় ফিরিয়ে বলে তুই আমার হ্যামলেটের ছায়া। মাহিন দেশে ফিরে আসে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটকটি প্রচার হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার।