মালদ্বীপ ফুটবল দল থাইল্যান্ডে

মালদ্বীপের ২৫ সদস্যের জাতীয় ফুটবল দল আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে থাইল্যান্ডে গেছে। সেখানে তারা অনুশীলন ক্যাম্পের পাশাপাশি থাই প্রিমিয়ার লিগের দল ওসোটসাপা এফসি ও থাইল্যান্ডের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের বিরুদ্ধে খেলবে। এ মাসেই শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ বি গ্রুপে শ্রীলংকা, আফগানিস্তান ও ভুটানের বিরুদ্ধে খেলবে। দেশ ছাড়ার আগে দলটি মালদ্বীপের ধিরাগু ধিবেহি লিগের বিদেশি খেলোয়াড়দের একাদশকে পেনাল্টিতে ৮-৭ গোলে পরাজিত করে। মালদ্বীপের পত্রিকার তথ্য অনুযায়ী জাতীয় দলের তহবিল গড়তে গালোলহু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি।