ভৈরবে মাছ ধরার প্রতিযোগিতা শুরু

মেহেরপুর ভৈরব নদে পানি জমতে না জমতেই নদ দখল করে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সরকারি নদীনালা খালবিলে বাঁধ দেয়া নিষেধ। কিন্তু সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুরে ভৈরব নদে মাছ শিকারিরা অবৈধ বাঁধ দিয়ে জাল পেতে মাছ ধরছে। বিষয়টির প্রতি আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি দেয়া জরুরি।