করিমগঞ্জ ইউপির উপ-নির্বাচন আজ
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২১:৫৭
আজ রবিবার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচন। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন মোঃ মতিউর রহমান মোঃ রুস্তুম আলী। এই ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ ফজলুর রহমান গত ১৬ জুন পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। গত ২০ জুলাই মনোনয়নপত্র জমা এবং ২৮ জুলাই ছিল প্রত্যাহারের শেষ তারিখ। এই ওয়র্ডে মোট ভোটার সংখ্যা ৩৫১০। পিটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।