শাবি খুলছে আজ
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২১:৫৭
পবিত্র ঈদুল ফিতর, শবে কদর ও জাতীয় শোক দিবসের ১৭ দিনের ছুটি শেষে আজ রবিবার খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি শুরু হবে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যান্টিনগুলো খুলে দেয়া হয়েছে।