বঙ্গবন্ধু থাকলে মানব কল্যাণে বিপ্লব ঘটতো

বঙ্গবন্ধু শেখ মুজিব সারাবিশ্বের বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু থাকলে মানব কল্যাণে বিপ্লব ঘটতো। জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার ২২টি ইউনিয়নের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার ও বৃহস্পতিবার তিনি নানা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা ছাড়াও বিশেষ দোয়া, কোরানখানি, গণভোজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ছিল উল্লেখযোগ্য। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুত্ফর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান এমলি পারভীন এবং লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফকির আ. হামিদ, সাধারণ সম্পাদক আ. রশিদ শিকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান বাবুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, উপজেলা যুবলীগের সভাপতি মেহিদী হাসান, উপজেলা ছাত্রলীগের মাসুম আহম্মেদ পিন্টু ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শাওন প্রমুখ।