রায়পুরে গোয়াল থেকে গৃহবধূর লাশ উদ্ধার
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০১
শুক্রবার রাতে রায়পুর উপজেলার চরমোহনা গ্রামে কুলছুমা বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ গোয়ালঘর হতে উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের মা আলতাফী বেগম বাদী হয়ে কুলছুমার স্বামী মাসুদকে (৩০) প্রধান আসামী করে কয়েকজনের বিরুদ্ধে হত্যার মামলা করেন। গাইয়ার চর গ্রামের ছনু মিয়ার স্ত্রী আলতাফী বেগম জানান, প্রায় দুই মাস আগে তার মেয়ের সাথে চরমোহনা গ্রামের আলী আহাম্মদের ছেলে মাসুদের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে মাসুদকে ৫০ হাজার টাকা দেয়া হয়। সমপ্রতি মাসুদ আরো ৩০ হাজার টাকা আনার জন্য তার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে । টাকা না পেয়ে শুক্রবার রাতে কুলছুমাকে পরিকল্পিতভাবে হত্যা করে পাশের গোয়াল ঘরের সাথে ওড়না পেছিয়ে ঝুঁলিয়ে রাখে। রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন জানান আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।