দৌলতপুরে বিএনপির শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০২
দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা এলাকার শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। শুক্রবার সন্ধ্যায় গড়ুরা এলাকার বিএনপি নেতা সোলাইমান, কুতুব উদ্দিন, আহসান ও পলাশের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করে। এময় আওয়ামী লীগ নেতা এডভোকেট এজাজ আহমেদ মামুন, আরাফাত হোসেন পাপ্পু, আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।