স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সত্ মা যখন মা’

মানবেন্দ্র চক্রবর্ত্তী

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

 

সম্প্রতি শেষ হলো খান শাহিন রচিত, পরিচালিত ও অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সত্ মা যখন মা’ ও ‘তুর্জয় গায়েন’। সত্ মা যখন মা ছবিটির গল্পে দেখা যাবে, মা মরা মেয়ে বর্ষা। বাবা বাধ্য হয়ে মেয়ের জন্য দ্বিতীয় বিয়ে করেন। প্রথম থেকেই সত্ মা বর্ষাকে সহ্য করতে পারেন না। বর্ষার বাবা ব্যবসায়িক কাজে ঢাকা যান। এই সুযোগে সত্ মা বর্ষাকে একটি পুকুরপাড় বেড়াতে নিয়ে যান এবং ধাক্কা দিয়ে পুকুরে ফেলে বাড়ি চলে আসেন। এক প্রতিবেশী বর্ষাকে উদ্ধার করে নিজ বাড়ি নিয়ে যান। বর্ষার বাবা বাড়ি এলে সত্ মা মিথ্যে আহাজারি শুরু করেন। এমন সময় প্রতিবেশী বর্ষাকে নিয়ে আসেন। আসল সত্য বেরিয়ে আসে। বর্ষার বাবা সত্ মাকে বাড়ি থেকে বের করে দেন। শিশু মেয়ে বর্ষা সত্ মাকে আঁকড়ে ধরে ‘তুমি যেও না মা’ বলে বারবার কাঁদতে থাকে। সত্ মা বর্ষাকে বুকে আঁকড়ে নিয়ে বলেন, ‘আজ থেকে আমি তোর সত্যিকারের মা।’ এমনই হূদয়ছোঁয়া এক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সত্ মা যখন মা।