চিকিত্সার্থ সাহায্যের আবেদন

স্কুল ছাত্র হাবিবুর রহমান দুলাল (১৩) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হতে বসেছে। গরীব পিতা ইতিমধ্যে ছেলের চিকিত্সায় সর্বস্ব খুইয়েছেন। চিকিত্সকরা বলছেন, বড় ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে দুলালের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়া সম্ভব। এতে কমপক্ষে ৬৫ হাজার টাকার প্রয়োজন। দুলালের পিতা পুত্রের চিকিত্সার জন্য সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা- এম ইউসুফ, সঞ্চয়ী হিসাব নং ৪১৬৩৯, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, দক্ষিণ যাত্রাবাড়ি শাখা, ঢাকা। ফোন: ০১৭৭৬৭০৪২৫৮।