এ্যাপোলো হসপিটালসে ওয়ান স্টপ ডায়াবেটিক ক্লিনিক চালু
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৮
এ্যাপোলো হসপিটালস ঢাকায় ডায়াবেটিক রোগীদের চিকিত্সা, পরামর্শ, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং স্ক্রিনিংয়ের জন্য নির্দিষ্ট ওয়ান স্টপ ডায়াবেটিক ক্লিনিক চালু করেছে। এই ক্লিনিক প্রি-ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে ধারণা দেয়ার জন্য স্ক্রিনিং সুবিধাও প্রদান করবে।
শনিবার হাসপাতালের দোতলায় এ ক্লিনিকের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন এ্যাপোলো হসপিটালস ঢাকার স্ট্যাটেজি এক্সিকিউশন ডিরেক্টর রঞ্জন ডি সিলভা, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. শাগুফা আনোয়ার, বিশেষজ্ঞ চিকিত্সক ডা. আব্দুল মান্নানসহ সিনিয়র ম্যানেজমেন্ট এবং কনসালটেন্ট ছাড়াও উক্ত অনুষ্ঠানে এ্যাপোলো হাসপাতালে চিকিত্সাপ্রাপ্ত ডায়াবেটিস রোগে আক্রান্ত বেশকিছু রোগী ও তাদের আত্মীয়-স্বজন।