বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের শনাক্ত করতে জাতীয় কমিশন গঠনের দাবি
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৯
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা-কারীদের শনাক্ত করতে অবিলম্বে একটি জাতীয় কমিশন গঠন করার দাবি জানিয়েছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তারা বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় শনিবার এক বিশেষ জরুরি সভায় এ দাবি জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন ড. কাজী সাইফুদ্দীন, হামিম আহমদ চৌধুরী তুহিন, ডা. সুব্রত ঘোষ প্রমুখ।