ইফা ডিজির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি হেফাজতের

হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সভায় আমীর আল্লামা আহমদ শফীকে নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির বক্তব্যের নিন্দা জানানো হয়েছে। শনিবার পুরোনো ঢাকার লালবাগে মহানগর কার্যালয়ে হেফাজতের নেতৃবৃন্দ আন্দোলন ও কর্মপন্থা নিয়ে আলাপকালে এ নিন্দা জানানো হয়। মহানগর হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ইফা ডিজি আল্লামা আহমদ শফীকে ‘বেঈমান এবং ওয়াদা ভঙ্গকারী’ বলে বক্তব্য দিয়েছেন। তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করলে হেফাজত কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। —প্রেস বিজ্ঞপ্তি