আজকের অনুষ্ঠান

রবিবার তারেক-মিশুক স্মৃতি পর্ষদঃ তারেক মাসুদ ও মিশুক মুনীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মরণসভা, বিকাল ৫টায়, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে। স্মারক বক্তৃতাঃ ‘অধ্যাপক বশিরা মান্নান স্মারক বক্তৃতা-২০১৩’, বেলা ১১টায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়োমে। জাতীয় গণতান্ত্রিক লীগঃ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে। গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদঃ গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মূল মজুরি ৮০০ টাকা ঘোষণার দাবিতে অবস্থান ধর্মঘট ও দাবিনামা পেশ, সকাল ১১টায়, তোপখানা রোড থেকে মজুরি বোর্ড পর্যন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলঃ বিএনপি’র চেয়ারপার্সনের সঙ্গে ১৮ দলীয় জোটের জরুরি সভা, রাত সাড়ে ৮টায়, চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে। নৌকা সমর্থক গোষ্ঠীঃ ‘জাতীয় শোক দিবস-খালেদা জিয়ার পাতানো জন্মদিন-দেশ ও জাতির কলঙ্ক-আমাদের ভাবনা’ শীর্ষকআলোচনা সভা, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবে।