ব্রাদারহুড নিষিদ্ধ হচ্ছে
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৩, ২২:৫১
মিসরে সরকার বিরোধী ইসলামপন্থি বড় দল মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের পরিকল্পনা করছে দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দেয়া হয়েছে। সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।
সরকারের মুখপাত্র শেরিফ শেকি জানান, গত শুক্রবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের বিরুদ্ধে রক্তাক্ত অভিযানের পর এই প্রস্তাব দেন সরকারের প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাউয়ি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযানে ১৭৩ জন নিহত হয়েছে। শেকি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় বেসরকারি সংগঠনগুলোর লাইসেন্স দেয়। তাই প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন। বর্তমানে এটি পর্যালোচনা করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৫৪ সালে ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে দলটির বৈধতা নিয়ে আদালতে মামলা করা হয়। গত মার্চে দলটি একটি বেসরকারি সংগঠন হিসেবে নিবন্ধিত করে। ১৯২৮ সালে মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয়।