মেহজাবিনের প্রথম চলচ্চিত্র প্রসঙ্গ
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২০:১৯
এবারের ঈদে নিজের ছবির ক্যাম্পেইনেই ব্যস্ত ছিলেন এর পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে। ওদিকে তার প্রথম চলচ্চিত্র স্বপন আহমেদের ‘পরবাসিনী’র বিষয়টি যেন ভুলতেই বসেছেন। কোথাও ভুলেও ছবিটির নামটি উচ্চারণ করছেন না। সব ক্ষেত্রেই তিনি তার প্রথম চলচ্চিত্র হিসেবে মোস্তফা সরোয়ার ফারুকীর ছবির কথাই বলছেন। এ নিয়ে তাই পরিচালক স্বপন আহমেদও বেশ এক হাত নেওয়ার পরিকল্পনা করেছেন, তিনি তার ছবিতে মেহজাবীনকে চতুর্থ নায়িকা হিসেবে দেখাবেন বলে জেদ ধরেছেন। এই জেদাজেদির ফসল হিসেবে মেহজাবিন তার দ্বিতীয় ছবি(!) দিয়ে অভিষিক্ত হচ্ছেন বড়পর্দায়। এ ছাড়া সম্প্রতি ফেসবুকে ফলোয়ারের সংখ্যায় শীর্ষে অবস্থান করা নিয়েও বেশ গর্বিত উচ্চারণ করছেন সব জায়গায়। মডেলিং আর লোকপ্রিয়তার শীর্ষে থাকার পর এখন দেখার বিষয় চলচ্চিত্রে তার অবস্থান কোথায় থাকে!