কানাডায় তপন চৌধুরীর চ্যারিটি কনসার্ট
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২০:২০
গত কয়েকবছর ধরেই বাংলাদেশের গুণী সংগীতশিল্পী তপন চৌধুরী কানাডায় অবস্থান করছেন। মাঝে মাঝে নিজের পরিবারসহ দেশে ঘুরে যান। তখন দেশীয় স্যাটেলাইট চ্যানেলে কিছু লাইভ ও অনুষ্ঠানে তার দেখা দেখা মেলে। তবে দীর্ঘ প্রবাসযাপনে থাকলেও খুব বেশি প্রবাসী কনসার্টে অংশ নেননি তিনি। ভালো স্টেজ এবং আয়োজকদের সুব্যবস্থা ছাড়া কনসার্টে থাকেন না তিনি।
তবে গত ১৭ আগস্ট শনিবার গানে গানে ভরিয়ে দিলেন টরেন্টোবাসীর মন। দীর্ঘদিন পর এ ধরনের কনসার্টে অংশ নিলেন তপন চৌধুরী। নিজের অগণিত জনপ্রিয় গান দিয়ে শ্রোতা-দর্শকদের মুগ্ধতায় ডুবিয়ে দেন। শিল্পীর এই কনসার্ট আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী। এই সংগঠনের ফান্ড উত্তোলনের জন্যই তিনি এই চ্যারিটি কনসার্টে অংশ নিয়েছেন।