গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

টিভিতে মাত্র ১৫ মিনিটের ঝটপট রান্নার একটি শো’এর জন্য বহুদিন থেকেই জনপ্রিয় জেমি অলিভার। তবে রান্নার এই কাজটিতে তিনি যে আসলেই কতটা পটু সেটা জেমি এ বছরের শুরুতে আরও একবার প্রমাণ করেন তার নিজস্ব ভিডিও নিয়ে প্রকাশ করা ইউটিউব চ্যানেল ‘ফুড টিউব’-এর উদ্বোধনী দিনে। এদিন জেমি তার ইস্ট লন্ডনের অফিসে তার এক সময়কার রন্ধনগুরু এবং ইতালিয়ান শেফ জেনারো কন্টালডো’র উপস্থিতিতে মাত্র ৩০ সেকেন্ডে ১০টি মরিচ কুচি করে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মরিচ কুচি করার রেকর্ড গড়েন। উল্লেখ্য, ইতোপূর্বে ৩০ সেকেন্ডে ছয়টি মরিচ কুচি করে জেমির গুরু জেনারোই এই রেকর্ডটি গড়েছিলেন।