এসএসসি’র ইসলাম ও নৈতিক শিক্ষা

শরীআত এর উত্স ১। পবিত্র কুরআনের হিফাজতকারী কে? ক. মহানবি (স:) খ. আল্ল¬াহ গ. মুসলমানগণ ঘ. উসমান (র:) ২। কোন যুদ্ধে সমবেত মুসলমানদের কুরআন পাঠ পদ্ধতির বিভিন্নতা দেখা দিয়েছিল? ক. বদর যুদ্ধে খ. খন্দক যুদ্ধে গ. আরমেনিয়া ও আযারবাইজান যুদ্ধে ঘ.তাবুক যুদ্ধে ৩। কুরআন অবতরণ পদ্ধতি কয় ধরনের ? ক. দুই খ. চার গ. পাঁচ ঘ. ছয় ৪। আত্তানিযল অর্থ কী? ক. অবতীর্ণ খ. জ্যোতি গ. উপদেশ ঘ. গ্রন্থ ৫। পৃথিবীর নিকটতম আসমান কোনটি? ক. বাইতুল¬াহ খ. বাইতুল ইজজাহ গ. বায়তুল মামুর ঘ. বাইতুল মুকাদ্দাস ৬। ‘আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন মাজিদ তিলাওয়াত করা’ বাণীটি কোন হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত? ক. বুখারি শরিফ খ. মুসলিম শরিফ গ. বায়হাকি শরিফ ঘ. তিরমিযি শরিফ ৭। আল হাকিম বা জ্ঞান ভান্ডার বলা হয়- ক. কুরআন মাজিদকে খ. মারফু হাদিসকে গ. মাকতু হাদিসকে ঘ. হাদিসে কুদসিকে ৮। কুরআন বিলুপ্তির আশংকা দেখা দিয়েছিল কোন যুদ্ধের কারণে? ক. বদরের যুদ্ধে খ. ইয়ামামার যুদ্ধে গ. তাবুকের যুদ্ধে ঘ. উহুদের যুদ্ধে ৯। শরীআত শব্দের অর্থ কী? ক. মেরুদন্ড খ. জ্ঞান গ. রাস্তা ঘ. চিন্তা ১০। মহানবি (স:) হিজরতের পূর্বে কুরআন শিক্ষা দেয়ার জন্য কাকে মদিনায় প্রেরণ করেছিলেন? ক. হযরত ওমর (র:) খ. হযরত আলী (র:) গ. হযরত উসমান (র:) ঘ. মুসআব ইবনে উমাইর (র:) ১১। আন্ নূর শব্দের অর্থ কী? ক. জ্যোতি খ. উপদেশ গ. অবতীর্ণ ঘ. অন্ধকার ১২। কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কারণ এতে রয়েছে- (i) অন্যান্য কিতাবের সারবস্তু (ii) মানব জাতির হিদায়াত (iii) মুসলমানদের কল্যাণ নিচের কোনটি সঠিক- ক. i খ. i ও ii গ. ii ঘ. iii ১৩। কীভাবে কুরআন তিলাওয়াত করা আবশ্যক? ক. দেখে দেখে খ. সুন্দর সুরে গ. তাজবিদ সহকারে ঘ. ধীরে ধীরে ১৪। হাজ্জাজ বিন ইউসুফের কুরআনে হরকত সংযোজনের উদ্দেশ্য- ক. নিজের আধিপত্য প্রতিষ্ঠা খ. কুরআন পাঠ শ্রুতিমধুর করার জন্য গ. কুরআনের অর্থ বোঝার জন্য ঘ. কুরআন স্পষ্ট ও সহজ করার জন্য ১৫। সাদকা হচ্ছে- (i) দারিদ্র বিমোচনের একটি উপায় (ii) গরিব দুঃখীদের সেবা দানের একটি মাধ্যম (iii) শরীয়ত সম্মত একটি নফল ইবাদত নিচের কোনটি সঠিক- ক. i খ. i, ii ও iii গ. ii ঘ. iii ১৬। শরিয়তের বিধিবিধানকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে- ক. ইজমায় খ. কিয়াসে গ. মাককী সূরায় ঘ. মাদানী সূরায় ১৭। শরিয়তের মূল উেসর ঠিক পরবর্তী কোনটি? ক. কুরআন শরিফ খ. ইজমা গ. বুখারি শরিফ ঘ. হাদিস শরিফ ১৮। কোন ধাতু থেকে কুরআন শব্দের উত্পত্তি? ক. কারউন খ. কুরআনুন গ. কিরউন ঘ. কারুউন ১৯। মাক্কী সূরা সর্বমোট- ক. ২৮টি খ. ৭৬টি গ. ৮৬টি ঘ. ৯৬টি ২০। মক্কা শরিফকে বলা হয়েছে- ক. ইবাদত খানা খ. পবিত্র গ. বালাদুল আমিন ঘ. মাফ পাওয়ার স্থান ২১। ‘জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান’ ইহা পবিত্র কুরআনের কোন সূরার শিক্ষায় বলা হয়েছে? ক. সূরা ইনিশরাহ খ. সূরা আদ্দুহা গ. সূরা আত্তীন ঘ. সূরা আল কাদর ২২। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল- ক. উম্মে আবদ খ. উম্মে আয়মন গ. উম্মে জামিল ঘ. উম্মে রুম্মান ২৩। শরীয়তের মূল উত্স- ক. ইজমা খ. হাদিস গ. কিয়াস ঘ. কুরআন উত্তর :১। ক ২। গ ৩। ক ৪। ক ৫। খ ৬। গ ৭। ক ৮। খ ৯। গ ১০। ঘ ১১। ক ১২। খ ১৩। গ ১৪। ঘ ১৫। খ ১৬। গ ১৭। ঘ ১৮। ক ১৯। গ ২০। গ ২১। ক ২২। গ ২৩। ঘ