প্রসঙ্গ :সৃজনশীল প্রশ্নে প্যারা -মুহাম্মদ দিলওয়ার হুসাইন
সৃজনশীল উত্তরের ক্ষেত্রে প্যারা করা বাধ্যতামূলক না হলেও প্যারা করা উচিত্
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২০:৩৩
গত আগস্ট ১৭.২০১৩ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলন বিভাগের একটি লেখার উপর কিছুটা ভিন্নমত পোষণ করতে আমার এ লেখা । সম্মানিত লেখক শিরোনাম হিসেবে ব্যবহার করেছেন “সৃজনশীল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্যারা করা বাধ্যতামূলক নয় , তবে প্রাসঙ্গিক উত্তরের ক্ষেত্রে প্যারা করা যেতে পারে ।”এ ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে —প্রতিটি সৃজনশীল উত্তরের ক্ষেত্রে প্যারা করা উচিত্ । সত্য কথা বলতে গেলে কিছুটা দায়ভার আমাদের উপরও এসে যায় । পরীক্ষা শেষে শিক্ষাবোর্ড উত্তরপত্র মূল্যায়নের জন্য যেটুকু সময় দিয়ে থাকেন তাতে উত্তরের জ্ঞান , অনুধাবন , প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার দিক খুঁজে খুঁজে বের করে মূল্যায়ন করতে গেলে যতটুকু সময় প্রয়োজন সে সময় বোর্ড কর্তৃপক্ষ দিতে রাজী নন কিংবা তাদেরও কিছু করার নেই । কারণ ৬০ দিনে ফলাফল ঘোষণায় তারা বদ্ধপরিকর ।
তাই আমি বলব একজন পরীক্ষার্থী পরীক্ষক থেকে পূর্ণ নম্বর আদায় করতে হলে প্যারা প্যারা করে উত্তর করা সমীচীন । তাতে উত্তরের প্রতিটি অংশ সহজেই পরীক্ষকের গোচরে আসবে ।
“ক” নং প্রশ্নের উত্তর এক কথায় হওয়া ভালো ।
“খ” নং প্রশ্নের উত্তরে দুটি প্যারায় করতে হবে। কী জানতে চাওয়া হলো — তাকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবে প্রথম প্যারায় লিখতে হবে । কেন মনে হচ্ছে — অনুধাবনমূলক প্রশ্নের উত্তর হিসেবে দ্বিতীয় প্যারায় লিখতে হবে ।
“গ” নং প্রশ্নের উত্তরে তিনটি প্যারা করতে হবে । কী মনে হয় — তাকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবে প্রথম প্যারায় লিখতে হবে । কেন মনে হয় — অনুধাবন হিসেবে দ্বিতীয় প্যারায় সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে হবে । কোথায় কোথায় সাদৃশ্য—বৈসাদৃশ্য পাওয়া যায় তা স্পষ্ট করে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর হিসেবে তৃতীয় প্যারায় লিখতে হবে । অবশ্য এ প্যারাটিতেText to context কিংবা Context to text দুভাবেই হতে পারে।
“ঘ” নং প্রশ্নের উত্তরে চারটি প্যারা করতে হবে। এটি মূলত সিদ্ধান্তমূলক উত্তর প্রশ্ন । কী মনে হচ্ছে তাকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবে প্রথম প্যারায় লিখতে হবে । কেন মনে হচ্ছে অনুধাবন হিসেবে দ্বিতীয় প্যারায় ব্যাখ্যা দিতে হবে । এক্ষেত্রে প্রশ্নের চাহিদা মোতাবেক মিল অমিল খুঁজে বের করে প্রয়োগের উত্তর হিসেবে তৃতীয় প্যারায় লিখতে হবে । চতুর্থ প্যারাতে উপরের আলোচনার আলোকে সিদ্ধান্ত দিতে হবে যা উচ্চতর দক্ষতা হিসেবে গণ্য হবে ।
আগামীকালের প্রসঙ্গ সৃজনশীলে হিসাববিজ্ঞান