শিবনগর ইউপির উপনির্বাচন
হারুনর রশীদ চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২১:২২
দিনাজপুরের ফুল-বাড়ি উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শনিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬ হাজার ৯১০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ হারুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত-কলম প্রতীকের খন্দকার মেহেদী হাসান সাজু পেয়েছেন ৩ হাজার ৮৫৮ ভোট। নির্বাচনে অন্য দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের মামুনুর রশিদ বিপ্লব পেয়েছেন ৩ হাজার ৭৩ ভোট এবং কাপ-পিরিচ প্রতীকের রফিকুল ইসলাম মন্টু পেয়েছেন ২ হাজার ৩১৫ ভোট।
ইউনিয়নের ১০টি কেন্দ্রে ভোট দিয়েছেন ১৬ হাজার ৫৪৯ জন ভোটার। গত ৯ জুন নির্বাচিত চেয়ারম্যান তছির উদ্দিন মন্ডল ঢেপা বার্ধক্যজনিত রোগে মারা গেলে পদটি শূন্য হয়।