ইনজুরিতে কেষ্ট কুমার বোস
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২১:৩৭
জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার কেষ্ট কুমার বোস ইনজুরিতে পড়েছেন। তার সিনবোনে আঘাত লেগেছে। শনিবার আফ্রিকান ফুটভলারদের নিয়ে বাফুফে একদাশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে গিয়ে বিদেশি ফুটবলারের সাথে ব্যথা পেয়েছেন কেষ্ট। দলের ডাচ ফিটনেস কোচ ইয়ামালী জানিয়েছেন ইনজুরিটা তার হাতের নাগালের বাইরে। ডাক্তার দেখাতে হবে গতকাল বিকালে বলছিলেন ইয়ামালী। তিনি বলেন, আমি চেষ্টা করেছি কিন্তু কেষ্টকে পরীক্ষা করা হবে। গতকাল রাতে এমআরআই করতে গিয়েছেন কেষ্ট। মেডিকেলে এই পরীক্ষাটির রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে কেষ্ট ইনজুরি কাটিয়ে কতটা দ্রুত সময়ে সেরে উঠতে পারবেন। আগের দিনই জানা গিয়েছিল পাঁচজন ফুটবলার ইনজুরিতে রয়েছেন। কিন্তু তাদের নাম গতকালও জানা যায়নি। জাতীয় দল সংশ্লিষ্টরা বলছেন চোটগুলো সেরে উঠবে। তেমন কিছু না। কেষ্ট যদি মূল দলে না ফিরতে পারেন, সেটা হবে জাতীয় দলের জন্য দুর্ভাগ্যজনক। কারণ এই ডিফেন্ডার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
ইনজুরিতে পড়ার ভয়ে আর খেলোয়াড়দের বিশ্রাম দিতে গিয়ে মালয়েশিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়া হলো না বাংলাদেশের। তারপরও ছোটখাটো ইনজুরি আছে একাধিক খেলোয়াড়ের। ফিটনেস কোচ ইয়ামালী বলছেন এগুলো সেরে যাবে। আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন। আগামীকাল বিকালে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। কালই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। এখন ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া ক্যাম্পে ফেরার পর জাতীয় প্রাথমিক দলে রয়েছেন ২৪ ফুটবলার।