ভালুকায় গণসংযোগে হেলিকপ্টার ব্যবহার
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫১
শনিবার বিকালে ঢাকা থেকে হেলিকপ্টারে ভালুকা এসে নির্বাচনী গণসংযোগ শুরু করলেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম খান বাবুল। তিনি শহীদ তাজউদ্দীন আহেমদের ভাগ্নে ও ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের ধনাঢ্য মরহুম হেলিম খানের নাতি। তার বাবা মরহুম নুরুল ইসলাম খান সোনামিয়া দীর্ঘদিন ভালুকা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নজরুল ইসলাম খান বাবুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালুকা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নজরুল ইসলাম খান বাবুল ধলিয়া স্কুল এন্ড কলেজে আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু-বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ভালুকা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।