নাফ নদী থেকে ১টি লাশ উদ্ধার
টেকনাফ(কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২১:৫১
মিয়ানমার সীমান্তে নাফ নদীতে বেশ কয়েকজন রোহিঙ্গাসহ নৌকাডুবির ঘটনায় শুক্রবার সন্ধ্যায় টেকনাফ দমদমিয়া কিয়ারী ঘাট সংলগ্ন নাফ নদী থেকে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরহাদ। দমদমিয়া কিয়ারী ঘাট সংলগ্ন ব্যবসায়ী মোঃ সেলিম জানান, শনিবার সকালে আরো শিশু ও মহিলার লাশ নাফ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায় বলে জানিয়েছেন। এদিকে ৪২ বিজিবি ব্যাটালিয়ান পরিচালক মেজর সফিকুর রহমান জানান, নাফ নদীতে ভাসমান লাশের খবর পাওয়ার সাথে সাথে বিজিবির সদস্যরা নদীতে লাশের সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানায়। প্রসঙ্গত শুক্রবার সকালে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে ৯ শিশুসহ ১১ জন।