মিসরে হত্যাযজ্ঞ বিশ্ব মানবতাকে ভাবিয়ে তুলেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, মিশরে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনী বিশ্ব ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছে। ভয়াবহ হত্যাযজ্ঞ বিশ্ব মানবতাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। শনিবার বিকালে পুরানা পল্টন দলীয় কার্যালয়ের সামনে মহানগর কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন এতে সভাপতিত্ব করেন।