মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৩, ২২:২৮
সালমা খাতুন
মরহুম ইঞ্জিনিয়ার মীর আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদের মা মরহুমা সালমা খাতুনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আসর মাতুয়াইল দক্ষিণপাড়া হাসেম রোড নিজ ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।