শোক সংবাদ

সদানন্দ কুন্ডু বানারীপাড়ার কেন্দ্রীয় হরিসভা মন্দির ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য ও বন্দর বাজারের ব্যবসায়ী সদানন্দ কুন্ডু (৭৫) পরলোকগমন করেছেন। বার্ধক্যজনিত কারণে গতকাল পৌর শহরের ১ নং ওয়ার্ডের নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। লালমোহন সিংহ মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুভাশীষ সিংহ সমীরের বাবা মণিপুরী থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক লাল মোহন সিংহ (৭৫) গত শুক্রবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। গত শনিবার ঘোড়ামারা গ্রামের শ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। মো. আতাউর রহমান মজুমদার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিস সুপার একেএম হুমায়ুন কবীর মজুমদারের পিতা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মো. আতাউর রহমান মজুমদার (৯০) গতকাল রাজধানীর মতিঝিল এজিবি কলোনীনস্থ তার মেঝ ছেলের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।