এসএসসি’র ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান ,সহকারি শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়,পিরোজপুর
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ১৯:৪৩
শরীআত এর উত্স
প্রিয় শিক্ষার্থীরা শরীআত এর উত্স থেকে আজও নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর দেয়া হলো
গতকালের পর
২৪। কোন যুদ্ধে অনেক হাফিয সাহাবি শাহাদাত্ বরণ করেন?
ক. ইয়ামামার যুদ্ধে খ. উহুদ যুদ্ধে গ. বদর যুদ্ধে ঘ. হুনায়নের যুদ্ধে
২৫। সম্পূর্ণ কোরআন কোন রাতে নাযিল হয়?
ক. মিরাজের রাতে খ. কদরের রাতে গ. শবে বরাতের রাতে ঘ. আরাফার রাতে
২৬। লাওহে মাহফুজ হতে সম্পূর্ণ কোরআন মাজিদ একই সাথে নাযিল হয়-
ক. আরশে আযীমে খ. হেরা গুহায় গ. বায়তুল ইযযাহ নামক স্থানে ঘ. পঞ্চম আকাশে
২৭। হাশরের ময়দানে প্রত্যেকের নিজস্ব আমলনামা প্রত্যক্ষ করবে। এটা কোন সূরার শিক্ষা?
ক. ইনশিরাহ খ. ত্বীন গ. দোহা ঘ. যিলযাল
২৮। আহসানা শব্দের অর্থ কী?
ক. পরিজন খ. অনুগ্রহ করলেন
গ. সমগ্র সৃষ্টি ঘ. প্রয়োজন
২৯। ‘মুয়াত্তা’ গ্রন্থের প্রণেতা কে?
ক. ইমাম মালিক খ. ইমাম বুখারি
গ. ইমাম মুসলিম ঘ. ইমাম আবু হানিফা
৩০। হিজরি কত শতকে ছয়টি হাদিস গ্রন্থ সংকলিত হয়?
ক. হিজরি দ্বিতীয় শতক খ. হিজরি তৃতীয় শতক গ. হিজরি চতুর্থ শতক ঘ. হিজরি পঞ্চম শতক
৩১। মূল কথা আল্ল¬াহর ভাষা রাসূল (স:) এর এমন বক্তব্যকে কোন ধরনের হাদিস বলে?
ক. মারফু খ. মাতলু গ. কুদসি ঘ. মাওকুফ
৩২। ইমাম বুখারি (র:) এর পূর্ণনাম কী?
ক. আবদুর রহমান ইবনে সোয়াইব
খ. আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা
গ. মুহাম্মদ ইবনে ইসমাইল ঘ. আহমাদ ইবনে ইসমাইল
৩৩। মুমিন ব্যক্তিগণ যদি কোন বিষয়ে ঐক্যমত পোষণ করেন, তবে তাদের বিরোধিতা করা-
ক. চরম পাপ খ. পাপ গ. জায়েয ঘ. মাকরুহ
৩৪। মহানবি (স:) এর সম্মতি সূচক হাদিসকে কী বলে?
ক. কাওলী খ. তাকরিরি গ. ফেলি ঘ. মারফু
৩৫। সরকারিভাবে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ দেন-
ক. উমর ইবনে আবদুর আযিয খ. মুয়াবিয়া গ. ওমর (র:) ঘ. হাজ্জাজ ইবনে ইউসুফ
৩৬। প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থের সংকলক ছিলেন-
ক. ইমাম আবু হানিফা খ. ইমাম মালিক(র:)
গ. আমর ইবনে আস
ঘ. ইমাম আহম্মাদ ইবনে হাম্বল
৩৭। মুসলিমগণ যা ভালো মনে করেন তা আল্ল¬াহর নিকটও ভালো- মহানবির এ উক্তি কিসের স্বীকৃতি?
ক. কিয়াসের খ. ইজমার
গ. সুন্নাহর ঘ. শরিআতের
৩৮। কোনটি ফরযে কিফায়া?
ক. ঈদের নামায খ. যাকাত আদায় গ. জানাযার নামায ঘ. তাহাজ্জুদের নামায
৩৯। সহিফা আস সাদিকায় কতটি হাদিস আছে?
ক. ৬২৩৬টি খ. ২২১০টি গ. ৫০০টি ঘ. ১৭৪টি
৪০। ঈদ-উল ফিতরের নামায আদায় করা-
ক. ফরয খ. ওয়াজিব গ. সুন্নাত ঘ. নফল
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪১ও৪২ নং প্রশ্নের উত্তর দাও।
‘কোন মুসলমান যদি গাছ রোপন করে অথবা কোন ফসল আবাদ করে এবং তা থেকে পাখি বা মানুষ অথবা চতুস্পদ জন্তু ভক্ষণ করে তবে তার জন্য তা সাদকা দানরূপে পরিগণিত হবে।’
৪১। উল্লেখিত হাদিস খানা কোন হাদিস গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. বুখারি ও মুসলিম খ. বুখারি
গ. মুসলিম ঘ. তিরমিযি
৪২। বৃক্ষরোপন কোন ধরনের কাজ?
(i) সামাজিক কর্মকাণ্ড (ii) সেবামূলক কর্মকাণ্ড (iii) সওয়াবের কাজ
নিচের কোনটি সঠিক-
ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ i ও iii
ঘ ২৪। ক ২৫। খ ২৬। গ ২৭। ঘ ২৮। খ ২৯। খ ৩০। ক ৩১। গ ৩২। গ ৩৩। ক ৩৪। খ ৩৫। ক ৩৬। খ ৩৭। ক ৩৮। গ ৩৯। গ ৪০। খ ৪১। ক ৪২। গ ৪৩। ঘ ৪৪। ঘ