গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

গাড়ি বিগড়ে যাওয়ার কারণে কিংবা হঠাত্ করে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেলে সেই গাড়ির পেছনে জোর ধাক্কা লাগানো নতুন কিছু নয়। তবে স্রেফ রেকর্ড বইয়ে স্থান করে নেওয়ার জন্য কেউ যে একটানা ২৪ ঘণ্টা ধরে কষ্টসাধ্য এই কাজটি করতে পারেন সে ধারণা হয়তো আমাদের দূরতম কল্পনাতেও আসে না। তবে আমাদের কাছে কল্পনার অতীত বলে মনে হলেও বাস্তবে কিন্তু এমনই একটা কষ্টসাধ্য কাজ করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন পোল্যান্ডের নাগরিক রেমস¬ মারচেওস্কি। ছোটখাটো একখানা গাড়িকে ২৪ ঘণ্টারও কম সময়ে ঠেলে ঠেলে ৫২.৩৪৩ কিলোমিটার (৩২.৫৩মাইল) অতিক্রম করিয়ে নির্ধারিত সময়ে সবচেয়ে বেশি দূরত্ব গাড়ি ঠেলার রেকর্ড গড়েন এই ভদ্রলোক।