‘১৯৭১ সেই সব দিনগুলো’-তারকাবহুল এক ধারাবাহিক
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২০:৫৪
চ্যানেল আইতে শুরু হচ্ছে তারকাবহুল মুক্তিযুদ্ধভিত্তিক ধারাবাহিক নাটক ‘১৯৭১ সেই সব দিনগুলো’। সুবর্ণা মুস্তাফার সঞ্চালনায় এতে অভিনয় করেছেন—মোশাররফ করিম, লিটু আনাম, তিশা, সজল, রুমানা, তানজিকা আমিন, সাজু খাদেম, রওনক হাসান, সাজ্জাদ রেজা, সামিয়া, প্রসূন আজাদ, সোহেল খান, আতাউর রহমান, ঝুনা চৌধুরী, শেখর সমাদ্দার, মাহবুবা রেজানুর, কায়েস চৌধুরি, নিলুফার বানু লিলি, লীনা আহমেদ, আইরিন পারভিন লোপা, জাকির রনি, হাবিব বাহার, ইশরাত এ্যানি প্রমুখ।
আশরাফুল আলম — ষাটোর্ধ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ঢাকায় ৩ কাঠা জমির ওপর বেশ কষ্টেই গড়ে তোলা দোতালা বাড়িটায় ওঁর বাস। স্ত্রী আছে, আছে ঝাপসা চোখের স্বদেশি বা ব্রিটিশবিরোধী আন্দোলনের স্তুতিতে বিভোর মা। তিন ছেলে আশরাফুল আলমের। সাঈদ, বড় ছেলে করাচি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পাস করার পর বিয়ে করে ওই ডিপার্টমেন্টের জুনিয়র নায়লাকে। লাহোরের বিশাল বাঙালি ব্যবসায়ী আরহাম কোরাইশির একমাত্র মেয়ে নায়লার সাথে সাঈদের প্রণয় অনেকটা অনাকাঙ্ক্ষিতই ছিল দু পরিবারের কাছে। কারণ যোজন ব্যবধান শুধু অর্থনৈতিক অবস্থানেই ছিল না ছিল ভাবনায়- চেতনায়-মননে আর তাই আজকাল সাঈদের সাথে প্রায়ই দ্বন্দ্বে জড়ায় সঞ্জু কিংবা রঞ্জু-ওর দু’ভাই।