সরকার অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:০১
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বর্তমান সরকার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশে সুষম উন্নয়ন হয়, উন্নয়ন চলমান থাকে, আর বিএনপি ক্ষমতায় থাকলে সেই উন্নয়ন বন্ধ করে লুটপাট করে।
শনিবার সকালে মুকসুদপুরের গেড়াখোলায় বর্ণালী ক্লাবের উদ্যোগে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাল ও খেজুর বৃক্ষ রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।