রংপুরে শাহীন হত্যাকাণ্ড
আসামি গ্রেফতারের দাবিতে ছাত্রদলের ৪ দিনের কর্মসূচি
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:০৩
রংপুর জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক শাহিন আলম (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় এলাকাবাসীসহ ছাত্রদল নেতাকর্মীদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় রবিবার নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা শাহিন আলমকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ৪ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।