চিকিত্সার্থ সাহায্যের আবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:০৫
তিন সন্তানের জননী আনোয়ারা বেগম (৩০) ক্যান্সারে আক্রান্ত। তিনি বর্তমানে পিজি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো যাবে না। তার পূর্ণ চিকিত্সার জন্য অন্তত ৮ লক্ষ টাকার প্রয়োজন। আনোয়ারার সামান্য চাকরিজীবী স্বামী আবুল বাশার স্ত্রীর চিকিত্সার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: একাউন্ট নম্বর ১৩৬৫০/১, অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মোবাইল: ০১৮৫১৩১৮৯২৪।
জাহানারা বেগম
গৃহবধূ জাহানারা বেগম ক্যান্সারে আক্রান্ত। চিকিত্সকরা জাহানারাকে নিয়মিত ‘কেমোথেরাপি’ দেয়ার পরামর্শ দিয়েছেন। না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। এ চিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন। জাহানারার চিকিত্সার্থ দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা:মো. দেলোয়ার হোসেন, অ্যাকাউন্ট নম্বর ১০৫.১০১.৫০০৭৩০, ডাচবাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখা, ঢাকা। প্রয়োজনে সরাসরি যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর ০১৮১৮০৭৩৭৩৪।