মুক্তি পাচ্ছে ‘দুই বেয়াইয়ের কীর্তি’
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:১৯
কিংবদন্তী নির্মাতা, নাট্যকার ও অভিনেতা আব্দুল্লাহ আল মামুনের সর্বশেষ চলচ্চিত্র ‘দুই বেয়াইয়ের কীর্তি’ চলচ্চিত্রটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। নির্মাতার মৃত্যুর পর নানান জটিলতায় ছবিটি দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে। ‘ডায়বেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর উদ্যোগে তৈরি এই চলচ্চিত্রের মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও পপি। ছবিটি প্রসঙ্গে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে এর যুগ্ম পরিচালক নির্মাতা -কথা সাহিত্যিক ফরিদ কবির জানান,‘ আমরা খুব শিগগিরই অফিশিয়ালি ঘোষণায় যাবো ছবিটা নিয়ে। তবে হাস্যরসের মধ্যে একটি চলচ্চিত্রে অনন্য ভাবে একটি সামাজিক মেসেজ দিয়েছেন আমাদের সবার প্রিয় নির্মাতা আব্দুল্লাহ আল মামুন। সর্বশেষ আমি চেন্নাইতে গিয়ে ছবিটির ফাইনাল কাজগুলো শেষ করে এসেছি। ছবিটি সেন্সর সার্টিফিকেটও পেয়ে গেছে। এখন ছবিটি মুক্তির অপেক্ষা। আশা করছি কিংবদন্তী এই নির্মাতার সর্বশেষ কাজ হিসেবে এটি অন্যতম দলিল হয়ে থাকবে।’