অনলাইনে ডিগ্রি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণ অনলাইনে আজ ২০ আগস্ট থেকে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www. nuadmission.com থেকে জানা যাবে।