নির্ভয়

 

পিঠ যদি ঠেকে যায় দেয়ালে

লাভ নেই ঠুমরি ও খেয়ালে

প্রতিবাদে হতে হয় নির্ভয়

পায় না তো কক্ষনো বীর ভয়

বীরেরাই দিতে পারে ঝাঁকুনি

বলবেই, ‘দেশ ছেড়ে যা খুনি।’