ভিসির পদত্যাগ দাবিতে জাবি শিক্ষকদের নতুন কর্মসূচি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:২২
ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ফোরাম নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সাধারণ শিক্ষক ফোরাম সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শিক্ষকদের কর্মবিরতি পালন ও প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন, কাল বুধবার ভোর ৫টা-বিকাল ৫টা পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট, বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট অব্যাহত থাকবে। তবে পূর্বঘোষিত অনুশীলন ও চূড়ান্ত পরীক্ষা অব্যাহত থাকবে।