ভবন মালিককে ৬৫ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীরের নেতৃত্বে গতকাল একটি প্রতিষ্ঠানের মালিক/প্রতিনিধি-কে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরে তলব করে শুনানি শেষে ৮৯, বীর উত্তম সিআর দত্ত সড়ক, (পুরাতন ৩০০/৪), সোনারগাঁও রোড, ঢাকায় অবস্থিত নাসির ট্রেড সেন্টার (১৬তলা বাণিজ্যিক ভবন) নামক বহুতল ভবনটি ব্যবহারের জন্য পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করার পূর্বেই অবৈধভাবে বিদ্যুত্, গাস ও পানি সংযোগ করে এলাকায় বিদ্যুত্, গ্যাস ও পানির সংকট সৃষ্টি করা ও জনসাধারণসহ আশেপাশের পরিবেশ এর বিরূপ প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত করার দায়ে-৬৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধি তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। - প্রেস বিজ্ঞপ্তি