অনূর্ধ্ব-১৯ ফুটবলার বাছাই করবে বাফুফে

অনূর্ধ্ব-১৯ এএফসি ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে অংশ্রগহণ করবে বাংলাদেশ। এজন্য বাফুফে খেলোয়াড় বাছাই করবে। যেসব ফুটবলারের বসয় ১৯ এবং যাদের জন্ম ১৯৯৫ সালের জানুয়ারি মাসের পর, তারাই ফুটবল ট্রায়ালে যোগ দিতে পারবেন। এই ট্রায়াল হবে ২৩ ও ২৪ আগস্ট। এই দুদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকাল ৯টায় ট্রায়াল শুরু হবে। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে মাঠে রিপোর্ট করতে বলা হয়েছে। ২০১৪ এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের বাছাই আগামী ৮ অক্টোবর ইরাকে অনুষ্ঠিত হবে।