পাবনা-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৪
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনা-৩ নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন। তারা নানা কৌশলে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাজিউল হাসান বাবু, বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আযম রনী, জেলা বিএনপির সহ-সভাপতি ও পাবনা বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবিউল করিম রবি ও শিল্পপতি আলহাজ্ব মোঃ হাসানুল ইসলাম রাজা। কে মনোনয়ন পাবেন সে আলোচনা চলছে সর্বত্র। বিএনপির নেতাকর্মীদের অভিমত, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে।