যানজট ও দুর্ঘটনা এড়াতে সাইকেলে ঢাকা যাত্রা

অন্য কোন কারণে নয় , সড়ক দুর্ঘটনা ও যানজট এড়াতে সাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছেন গৌরনদীর দুলাল ড্রাইভার (৪২)। একজন পাকা ড্রাইভার হওয়া সত্ত্বেও ঈদের পরে বরাবরের ন্যায় এবারেও তিনি সাইকেল নিয়ে ঢাকায় রওয়ানা দিয়েছেন। উপজেলার লক্ষ্মণকাঠী গ্রামের মৃত অহেদ আকনের পুত্র দুলাল আকন দীর্ঘদিন যাবত্ ঢাকায় থাকেন। মাইক্রোবাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন দুলাল। রবিবার বিকালে গৌরনদী বাসস্ট্যান্ডে দেখা হয় দুলালের সাথে। তিনি সাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। তিনি সাক্ষাতে জানালেন, ঈদের সময় রাস্তায় ভিড় বেশি, দ্বিগুণ ভাড়া দিতে হয়,তাছাড়া দুর্ঘটনা ঘটছে অহরহ তাই আমি সাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছি। এ জন্য তার ১৫/১৬ ঘণ্টা সময় লাগবে বলে জানান। গত বছর ঈদের সময়ও তিনি এভাবে ঢাকায় গিয়েছিলেন।