গাজীপুরে প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের কমিটি

প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন গাজীপুর মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কমিটির ডা. মো. আবুল কালামকে সভাপতি ও আলহাজ্ব মো. আবদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি ডা. সাব্বির আহমেদ খান ও সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার গত রবিবার এ কমিটির অনুমোদন দেন। সহ-সভাপতি ডা. খ.ম. শরীফ, সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ মো. সেলিম রেজা, যুগ্ম-সম্পাদক আবু সাইদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডা. শাজাহান সিরাজ, অর্থ সম্পাদক সাফাজ উদ্দিন সেলিম, প্রচার সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ রিপন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. ছরওয়ার হোসেন। সদস্যরা হলেন আলতাব হোসেন, মঈজ উদ্দিন, শাহিনূর, লুত্ফর রহমান, দেলোয়ার হোসেন, খোরশেদ আলম, মো. মোজাম্মেল হক, ডা. ইফতেখার সিরাজী ও মিরান হোসেন।