হাতিয়া দ্বীপ সমিতির বৃত্তি প্রদান
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাত
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৭
হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব ছাত্রছাত্রী ২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাদের মধ্য থেকে বাছাইকৃত ২৮ জন দরিদ্র ছাত্রছাত্রীকে ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতি কর্তৃক এককালীন ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।