মীর্জাগঞ্জে ইমামের আত্মহত্যা
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৭
গত রবিবার রাতে মীর্জাগঞ্জ উপজেলার পশ্চিম চত্রা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান (২২) মসজিদ সংলগ্ন মহিমুদ্দিন হাওলাদারের বাড়ির কাচারি ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার আমড়াগাছিয়া গ্রামের আঃ রশিদ হাওলাদারের পুত্র। এ ব্যাপারে মৃতের পিতা মীর্জাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। থানা পুলিশ জানায়, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।