আদমদীঘিতে স্বামী স্ত্রীসহ ১১ জনের জেল-জরিমানা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৮
আদমদীঘিতে পতিতাবৃত্তি ও মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীসহ ১১ জনের জেল-জরিমানা করা হয়েছে। পতিতাবৃত্তির দায়ে নওগাঁর সাহাপুর এলাকার শামছুল আলমের পুত্র শাহজালাল, তার স্ত্রী রুবি খাতুন, মাদারীপুর জেলার গুচ্ছগ্রামের আতা শেখের মেয়ে ছালমা খাতুন, সান্তাহার বড় আখিড়া গ্রামের আজিজের মেয়ে মাহফুজা, কিশোরগঞ্জ জেলার চারীগ্রামের কিরণ মিয়ার মেয়ে নূপুর প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। মাদক সেবনের দায়ে সান্তাহার নামা পোঁওতা গ্রামের আবু তালেবের পুত্র গোলাম মোস্তফা, নওগাঁ বাঙ্গাবাড়িয়া গ্রামের কাদেরের পুত্র আবু সাঈদ, মংলার পুত্র বাবুল, আক্তারুজ্জামানের পুত্র রিমন, রাজ্জাকের পুত্র আল-রাকিব এবং আব্দুস সাত্তারের পুত্র তৌফিক প্রত্যেকের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।