আদম বেপারীর বিরুদ্ধে মামলা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২১:৪৮
প্রতারণার মাধ্যমে বিদেশ পাঠানোর অভিযোগে বরিশালের গৌরনদীতে ৩ আদম বেপারীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বোরাদী গরংগল গ্রামের হাবুল ঘরামী (৩০) নামের এক প্রতারিত যুবক একই গ্রামের আদম বেপারী গিয়াস উদ্দিন সরদার, তার পুত্র বাদল, জামাতা মজিবর সরদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।