বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের মৌরিপুর বিমান ঘাঁটি থেকে একটি যুদ্ধ বিমান নিয়ে তিনি উড়াল দেন। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হল এর সঠিক তথ্য এখনও জানা সম্ভব হয় নাই। কারণ বিমানের উভয় আরোহীই আজ মৃত। মুক্তিযুদ্ধে মতিউরের অসম সাহসিকতা ও অতুলনীয় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ জাতীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে। -প্রেস বিজ্ঞপ্তি