মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ২২:১৬
মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। কিশোর বয়সেই তিনি ঔপনিবেশিক শাসনামলে অত্যাচারিত জমিদার মহাজনদের বিরুদ্ধে দরিদ্র কৃষক ও দুধ বিক্রেতাদের সংঘটিত করে গণআন্দোলন গড়ে তুলেন। খেলাফত আন্দোলনেও তাঁর রয়েছে নির্ভীক ভূমিকা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি প্রতিটি আন্দোলনে সম্মুখভাগে ছিলেন। যথাযোগ্য মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। -প্রেস বিজ্ঞপ্তি