ক্যাম্পাসের টুকরো খবর
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ১৯:৩২
লিউমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ
ক্যাম্পাস প্রতিবেদক
লিউমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজ সম্প্রতি চার্টার্ড ইন্সটিটিউট অব পাবলিক ফাইন্যান্স এন্ড একাউন্টেন্সি (সিআইপিএফএ) এর এক্রেডেটেড ট্রেইনিং পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়। এ সময় এলসিবিএস ঢাকা এর সিইও এম.এ. কালাম সিআইপিএফ এর ডিরেক্টর (আঞ্চলিক ও আন্তর্জাতিক) নিকোলা ক্যাম্পবেল এসিসট্যান্ট ডিরেক্টর পিটার বল্ডিং এলসিবিএস ঢাকা’র ডিরেক্টর মীর আব্দুল¬াহ আল-আমিন রঞ্জনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লে¬খ্য, সিআইপিএফএ বিশ্বব্যাপী পাবলিক সেক্টর একাউন্টেন্সি এবং ফাইন্যান্সিয়াল ব্যবস্থাপনার জন্য একমাত্র চার্টার্ড বডি হিসেবে কাজ করছে এবং এলসিবিএস ঢাকা সিআইপিএফ এর সর্ব প্রথম ট্রেইনি পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস প্রতিবেদক
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ সম্প্রতি বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সহনশীলতা নামক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের আমান কনফারেন্স হলে এ আলোচনা সভাটি হয়। ইংরেজী বিভাগের প্রধান শিবলী আহমদে খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. কবির হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী। অন্যান্যদের মধ্যে এতে আরও উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো: জামাল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী মিস আনিকা হাসান এবং তার সাথে ছিলেন আরমান হাসান।
ড্যাফোডিল ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
শিক্ষা বিনিময় কর্মসূচির আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল দ্যংসিও বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিন সপ্তাহব্যাপী এশিয়ান সামার প্রোগ্রাম ২০১৩ এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে এসেছে। এতে বিশ্বের ১০টি দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। দ্যংসিও এশিয়ান সামার প্রোগ্রামে যোগদানের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের তত্ত্বাবধানকারি অধ্যাপকের সহযোগিতায় নতুন নতুন উদ্ভাবনী গবেষণা প্রকল্প সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সম্পূর্ণ স্বাধীনভাবে প্রবাস জীবন যাপনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বিশেষ করে আন্তঃ দেশীয় সংস্কৃতি কৃষ্টি, যোগাযোগ, আর্ট অফ ইফেক্টিভ লিভিং, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, কনফিডেন্স বিল্ডিং এবং ক্যারিয়ার গঠনের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব স্থাপন করার সুযোগ লাভ করে।